ads

মঙ্গলবার , ৩ নভেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে পুলিশ-ডাকাত গুলি বিনিময় : ২ ডাকাত আটক; ৪ পুলিশ আহত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৫ ১০:১৪ পূর্বাহ্ণ

DSC03593ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের চুরখাই এলাকায় আজ ভোররাতে ডিবি পুলিশের সাথে ডাকাতদের ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলি বিনিময়কালে চার পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে আটক করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এসময় ডাকাতদের ব্যবহৃত একটি পাইপগান, গুলি, রাম’দা ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। আটককৃতরা হলো-পটুয়াখালী জেলার কলাপাড়ার আলী হোসেন (২৯) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামের রাজীব (২৬)।
ডিবির ওসি ইমারত হোসেন গাজী জানান, সোমবার রাতে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকের একদল পুলিশ ত্রিশাল উপজেলায় বিভিন্ন মামলার আসামী ধরতে যায়। রাত আড়াইটার দিকে একদল ডাকাত দরিরামপুরের রাকিব হাসানের বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে সিসি ক্যামেরায় টের পেয়ে স্থানীয় লোকজনকে মোবাইল ফোনে জানায়। পরে স্থানীয়রা ডাকচিৎকার শুরু করলে ডাকাতদল প্রাইভেটকারযোগে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ডিবি পুলিশ রাত পৌঁণে ৪’টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই জামতলা এলাকায় প্রাইভেটকারের গতি রোধ করলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে ল্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে দুই ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকে এবং আরো ৩/৪ জন পালিয়ে যায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!