ঝিনাইগাতী ও শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২২ অক্টোবর বৃহস্পতিবার পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, সাধারন সম্পাদক এসএস আমিরুজ্জামান লেবুসহ উপজেলা আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২ শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে পুজা মন্ডপ পরিদর্শন করা হয়। উপজেলার ১৬টি পুজা মন্ডপ পরিদর্শনকালে তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা, সৌহার্দ ও সহমর্মিতা প্রকাশ করেন এবং প্রতিটি পুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম নগদ অনুদানের টাকা তুলে দেন। এর আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী ফর্সা, সদর ইউনিয়ন সভাপতি খলিলুর রহমান, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনার উল্যাহ, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, হাতিবান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ মোঃ বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা হারুন-অর রশিদ, বিশ্বজিৎ রায়, আব্দুর রহিম, ছাত্র নেতা শাহরিয়ার শাওন প্রমূখ।
শ্রীবরদী ঃ সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা উৎসব উপল্েয উপজেলার পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা করেছেন শেরপুর-৩ আসনের আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ও ঝিনাইগাতী উপজেলা আ’লীগ সভাপতি এসএমএ ওয়ারেজ নাঈম। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পূজামন্ডপ কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় আ’লীগ নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্রের সরকার। স্বাধীন বাংলাদেশে যতবার আ’লীগ মতায় এসেছে ততবারই হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে গেছেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ববাসীর কাছে সু-খ্যাতি অর্জন করেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগ সরকারের বিকল্প নাই। নাঈমের আগমন উপল্েয হিন্দু সম্প্রদায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুজামন্ডপ পরিদর্শকালে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এসএস আমিরুজ্জামান লেবু, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ’লীগ নেতা পৌর মেয়র প্রার্থী আবু সাঈদ, শ্রীবরদী পৌর আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রীবরদী সরকারী কলেজের সাবেক ভিপি শ্রী সাগর সাহা ও ৭নং ওয়ার্ডের কমিশনার হাবিবুল্লাহ হাবিসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।




