স্টাফ রিপোর্টার : শেরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক, সৎ নির্ভিক সাংবাদিক মরহুম জয়নুল আবেদীনের ৮ম মৃত্যু বার্র্ষিকী ১৭ অক্টোবর পালিত হয়েছে। তার মৃত্যু বার্র্ষিকী উপলক্ষে শেরপুর জেলা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত ও বিশেষ দোয়ার আয়োজন করে। এসময় শেরপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি নতুন পত্রিকার সম্পাদক মো: মেরাজ উদ্দিন, জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মুগনিউর রহমান মনি, সাংবাদিক আবু হানিফ, মামুন, বেনু, নুরুল আমীন ও শাহরিয়ার শাকির উপস্থিত ছিলেন। সাংবাদিক জয়নুল আবেদীন স্মৃতি সংসদ টাঙ্গারিয়াপাড়া জামে মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া মাহফিল এবং পারিবারিকভাবে বিশেষ দোয়া ও কোরানখানির আয়োজন করা হয়। সন্ধ্যায় শেরপুর প্রেস ক্লাবে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। এসময় মরহুমের সহকর্মী সাংবাদিকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




