নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম চাঁদগাঁও গ্রামে বিষপানে আত্মহত্যা করেছে ৩ সন্তানের জনক খাইরুল ইসলাম (৩৫)। ২৭ সেপ্টেম্বর রবিবার বিষপানের পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
জানা যায়, ওই গ্রামের ভিুক মুসলেম উদ্দিনের ছেলে খাইরুল রবিবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে বিষপান করে। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে সে মারা যায়। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কিছুটা মানসিক বিকারগ্রস্ত হওয়ায় এবং অভাবের তাড়নায় ওই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।




