ads

সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বঙ্গবন্ধু ও আ’লীগ সভাপতির বিলবোর্ডে ময়লা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০১৫ ১২:১৭ পূর্বাহ্ণ

bikkhovশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্ণঝোড়া বাজারে জাতীর জনক বঙ্গবন্ধু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি’র ছবিসহ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছামূলক বিলাবোর্ডে দুর্বৃত্তরা ময়লা দিয়ে নষ্ট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমীনের নেতৃত্বে কর্ণঝোড়া বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাজারের তিন রাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলেচনা সভা। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহুল আমীন, সাধারণ সম্পাদক খালেদ হাসান হেবুল, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে নুরল ইসলাম মাষ্টার, লুৎফর রহমান মাষ্টার, আব্দুল মোতালেব, রাশেদুল হক ববি, হাবিবুর রহমান হাবিব ও জিল্লুর রহমান পলাশ প্রমূখ। এ সময় ওই বিলবোর্ডে ময়লা দিয়ে নষ্ট করার প্রতিবাদে প্রশাসনের কাছে দুর্বৃত্তদের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেন বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!