ads

বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০১৫ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সফলতায় বাংলাদেশ এখন গৌরবের আরেক চূড়ায় অবস্থান করছে : মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০১৫ ৪:৪৩ অপরাহ্ণ

Sherpur Pic Matiaস্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ প্রাপ্তি বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও একধাপ উজ্জল হয়েছে। শেখ হাসিনার দক্ষতা, সাহসিকতা ও সফলতার কারণেই বাংলাদেশ এখন গৌরবের আরেক চূড়ায় অবস্থান করছে। মন্ত্রী ২৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদ মাঠে ঈদ-উল-আযহা উপলে হতদরিদ্রদের মাঝে বিশেষ ভিজিএফ’র চাল বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, সামনে জাতিসংঘের ৪টি মিটিংয়ে শেখ হাসিনা আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে কো-চেয়ারম্যান হবেন, এটাও আমাদের জন্য গৌরবের বিষয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রশ্ন রেখে তিনি বলেন, খালেদা জিয়া তাদের ভাষায় ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তিনি কোনবার, কখন আমেরিকার রাষ্ট্রপতির সঙ্গে কো-চেয়ারম্যান হয়েছেন ? তিনি বলেন, বন্যা, সাইকোন ইত্যাদি দুর্যোগে এখন বাংলাদেশ পৃথিবীর কাছে হাত পাতে না। ২০১০ সালে ‘আইলা’র সময়ও পৃথিবীর কারও কাছে হাত না পেতে দেশের তরফ থেকেই তা মোকাবেলা করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাস করেন। আন্তর্জাতিক শালিস আদালতে বাংলাদেশের দুইজন বিচারপতি নিয়োগ পেয়েছেন। এটা কেন পেরেছেন। বিশ্ব দেখেছে তিনি আইনের বাইরে কিছু করেন না। বঙ্গবন্ধুর খুনিদের ২০০৯ সালে ফাঁসি দিতে পারতেন। হাইকোর্টের রায় ছিল। কিন্তু শেখ হাসিনা আইনের বাইরে যাননি। যুদ্ধাপরাধীদের বিচারও আইনের মাধ্যমেই করা হয়েছে।
এদিন মন্ত্রী নালিতাবাড়ী পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১০ হাজার হতদরিদ্রের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন। ওইসময় তার সাথে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার মেহেদুল করিম, খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবিদ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!