শ্যামলবাংলা স্পোর্টস : টানা ৩ দিন বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ঢাকা টেস্টও ড্র হলো। এর আগে একই কারণে চট্টগ্রাম টেস্ট ড্র হয়। ৩ জুলাই সোমবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন শেষে আম্পায়াররা ওই সিদ্ধান্ত দেয়। ঢাকা টেস্টও ড্র হওয়ায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের সিরিজও শেষ হলো সমতায়।
ঢাকা টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৬ রান করে টাইগাররা। মুশফিকুর রহিম (৬৫), ইমরুল কায়েস (৩০), মুমিনুল হক (৪০), মাহমুদুল্লাহ রিয়াদ (৩৫) ও সাকিব আল হাসান (৩৫) রান করেন। নাসির ১৩ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে জেপি ডুমিনি ও ডেল স্টেইন তিনটি করে উইকেট লাভ করেন। এছাড়া ডিন এলগার ও মরনে মরকেল একটি করে উইকেট নেন।




