ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনার বেড়ার অধির নগরে বেঙ্গল জুট মিলে ভয়াবহ অগিকান্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। আজ দুপুরে ব্রয়লার বিষ্ফোরনে এ আগুনের সুত্রপাত হয়। প্রায় সাড়ে ৩ ঘন্টা ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ব্রয়লার বিষ্ফোরনের কারনে সমস্ত মিল এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। দুপুর একটার দিকে স্থানীয়রা বেড়া ফায়ার সার্ভিস ষ্টেশনে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস ষ্টেশনগুলিকে খবর দিলে শাহজাদপুর, উল্লাপাড়া ও ঈশ্বরদী থেকে আসা আরো ৩টি ইউনিট মিলে মোট ৪ টি ইউনিট সাড়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মিল মালিক দাবী করেন।




