ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৮, ২০১৪ ৭:০৭ অপরাহ্ণ
দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা

এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোণা) : দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে মঙ্গলবার সেভ দ্য চিলড্রেন ও সোসাইটি ফর আন্ডার প্রিভিলেজড ফ্যামিলিজ (সাফ) এর সহযোগিতায় দিনব্যাপি শিশুকেন্দ্রিক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয় ।
বিরিশিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় অতিথি হিসাবে অংশ গ্রহন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিনয় চন্দ্র শর্ম্মা,সহকারী শিক্ষা কর্মকর্তা তারিক সালাউদ্দিন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন,কুল্লাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান পাঠান তুতু,সাফ এর প্রকল্প ব্যবস্থাপক মনীন্দ্র নাথ রায়। শিশু প্রতিনিধিদের মাঝে বক্তব্য রাখেন মিনা আক্তার, সুলতান মিয়া, রাব্বিল মিয়া, তহুরা বেগম। বক্তারা বলেন সকল শিশু শিক্ষার আলোয় আলোকিত হউক, কোন শিশু যেন শ্রমে না যায়, বিদ্যালয়ে যেন শিশু বান্ধব পরিবেশ বজায় থাকে,এবং শিশু বিবাহ বন্ধে যেন সকলেই সোচ্চার থাকে। এ কর্মশালায় উপস্থিত ছিল ৩ টি ইউনিয়নের শতাধিক শিশু, অভিভাবক, শিশু উন্নয়ন দলের প্রতিনিধি ,সরকারী ও বেসরকারী কর্মকর্তা, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট গনমাধ্যম কর্মীরা। বিরিশিরি ইউ,পি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রুহু তার সমাপনী বক্তব্যে বিরিশিরি ইউনিয়নকে শিশু বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাফ এর প্রতিনিধি নিতাই সাহা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!