ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে নভো নরডিস্কের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৪ ৬:০৮ অপরাহ্ণ

Mymeময়মনসিংহ প্রতিনিধি :  আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবসকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন জেলায় নভো নরডিস্ক এর উদ্যোগে ডায়াবেটিস সচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়। অন্যান্য জেলার মত ময়মনসিংহেও দিবসটি সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে ডায়াবেটিস দিবসকে ঘিরে অধিক ডাক্তারদের উপস্থিতিতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এন্ড্রোকাইনোলোজি বিভাগের প্রধান প্রফেসর নজরুল ইসলাম সিদ্দিকী। তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রনের পদ্ধতি ও উপস্থিত ডাক্তারদের সামনে নতুন নতুন চিকিৎসা পদ্ধতি সর্ম্পকে আলোচনা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মতিউর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার ফাসিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নভো নরডিস্ক ফার্মা প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মি. এ রাজন কুমার ও নভো নরডিস্কে উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ। সেমিনার শেষে একটি বড় র‌্যালী অনুষ্ঠিত হয়, র‌্যালিটি প্রিন্সিপাল এর কার্যালয় থেকে শুরু হয়ে পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!