এম.আর.টি মিন্টু, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলাধীন ঐতিহ্যবাহী ও জেলার প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটির নির্বাচন আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত অভিভাবক ক্যাটাগরীর নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তন্মধ্যে ৪ জন প্রার্থী বিজয়ী হন। বিজয়ীদের মধ্যে-লানজু মিয়া ছাতা প্রতীকে ৩১৮ ভোট প্রাপ্ত হন, মোঃ খোরশেদ আলম সেলাই মেশিন প্রতীকে ৩০৫ ভোট প্রাপ্ত হন, মোঃ শহিদুর রহমান সাইকেল প্রতীকে ৩০২ ভোট প্রাপ্ত হন এবং মোঃ মোত্তাকিন চেয়ার প্রতীকে ২৯৬ ভোট প্রাপ্ত হন। প্রধান শিক্ষক জানান-সর্বমোট ৮১১ ভোটের মধ্যে ৭০৩ ভোট কাস্ট হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন- প্রতিষ্ঠাতা ক্যাটাগরীর ফুরকান উদ্দিন তালুকদার, মহিলা সংরক্ষিত ক্যাটাগরীর মমিরন বেগম, সমঝোতার ভিত্তিতে নির্বাচিত হন শিক্ষক প্রতিনিধি- রফিকুল ইসলাম, আশিকুল ইসলাম, দিলখুশ আক্তার আকন্দ, পদাধিকার বলে সদস্য সচিব নির্বাচিত হন প্রধান শিক্ষক আবু রায়হান। ৩ অক্টোবর সকাল ১০টায় প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদারের সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সভ্যদের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ আনোয়ার পারভেজ সভাপতি নির্বাচিত হন। নব নির্বাচিত সভাপতি এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে জানান- ন্যায্যতার ভিত্তিতে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের অধিকার নিশ্চিত করণ, শিক্ষার মান উন্নয়নে সর্বোতভাবে শ্রম দিয়ে কাজ করে জেলায় মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সকল সভ্যদের সাথে নিয়ে সর্বশক্তি প্রয়োগ করবেন।




