ads

বৃহস্পতিবার , ২ অক্টোবর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ায় এক স্কুলছাত্রীর নগ্ন ছবি প্রচার : দুই বখাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ
ডুমুরিয়ায় এক স্কুলছাত্রীর নগ্ন ছবি প্রচার : দুই বখাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়ায় কু-প্রস্তাবে রাজি না এক স্কুলছাত্রীর নগ্ন ছবি ব্লুটুথ’র মাধ্যমে প্রচার করেছে দুই বখাটে যুবক। এখন লোক-লজ্জার ও বখাটেদের হুমকিতে মেয়েটি প্রায় একমাস ধরে বাড়ির বাহিরে যেতে পারছে না। এ ব্যাপারে তার বাবা বাদি হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার গোলনা গুচ্ছ গ্রামের অতিদরিদ্র পরিবারের এক মেয়ে হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেনীতে পড়া-শুনা করে। মেয়েটির সাথে একই বিদ্যালয়ের দশম শ্রেনীর দুই ছাত্র শাহীন হোসেন ও ইমরান হোসেনের পরিচয় হয়। এক পর্যায়ে তারা মেয়েটিকে প্রেমজ প্রস্তাব দেয়। কিন্তু সে রাজি না হওয়ায় মোবাইলে তার ছবি তুলে বিশেষ কৌশলে নগ্ন ছবি তৈরী করে। ওই ছবি বখাটে শাহীন ও ইমরান তাকে দেখিয়ে কু-প্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় তারা ব্লুটুথ দ্বারা বিভিন্ন মোবাইলে প্রচার করে। বিষয়টি জানার পর লোক-লজ্জার ও তাদের ভয়ে প্রায় একমাস ধরে মেয়েটি বাড়ি থেকে বের হচ্ছে না। এ ব্যাপারে তার বাবা জানান, স্কুলে ওরা আমার মেয়েকে প্রায়ই খারাপ কথা বলতো। তারপর ছবি তুলে মেয়েটিকে দেখায় ও কু-প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ওই ছবি এখন প্রায় সব মোবাইলে ছড়িয়ে দিয়েছে। এখন মেয়েটি বাড়ির বাহিরে যাচ্ছে না। ইতোমধ্যে সে গলায় রশি দিয়ে আতœহত্যার চেষ্টাও করেছে। এ ব্যাপারে গত ১লা অক্টোবর ডুমুরিয়া থানায় একটি অভিযোগ করেছি। স্কুল পরিচালনা পরিষদ’র সভাপতি গাজী হুমায়ুন কবির বুলু জানান, বিষয়টি আমি শুনে থানায় মামলা করতে বলেছি। আর আমরা পূঁজা ও ঈদ শেষে সভা ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ডুমুরিয়া থানার এসআই মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি এবং গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

ডুমুরিয়ার শোভনা আঃ’লীগের উদ্যোগে মন্দির পরিদর্শন

Shamol Bangla Ads

ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে পূঁজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি তারা মোটর-শোভা যাত্রায় ইউনিয়নের ১৯টি পুঁজা মন্ডপ ভ্রমণ করন। ইউনিযন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নওশের আলী বাগাতী’র নেতৃত্বে আয়োজিত এ কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল গণি। এ আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক কে এম হজরত আলী, পবিত্র বসাক, সুভাষ মল্লিক, শিবপদ গোলদার, ডাঃ মনিন্দ্রনাথ মল্লিক, প্রভাষক এম এম হুমায়ুন কবির, তাপস চক্রবর্ত্তী, যুবলীগের আঃ জলিল খান, সম্পাদক বিকাশ মন্ডল, গফফার বাওয়ালী, শহীদ আলী দফাদার, আমিন সরদার, হিমাদ্রী মল্লিক, অরিন্দম মল্লিক, এস এম সোহাগ খান, মনিরুল শেখ, জাকির হোসেন ও জিল্লুর রহমান প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!