ads

মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শারদীয় দুর্গোৎসব শুরু : আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ৩০, ২০১৪ ৪:৪৪ অপরাহ্ণ

Sherpur Durgaস্টাফ রিপোর্টার : দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে বাঙালী হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে প্রতিটি মন্ডপে ঘট স্থাপনের মাধ্যমে ষষ্ঠী পুজার কল্পারম্ভাদি করা হয়। ওই সময় প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ প্রার্থনায় অংশগ্রহণ করেন। এ বছর শেরপুর জেলার সদর, নালিতাবাড়ী, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলায় ১শ ৪৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

Shamol Bangla Ads

এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শেরপুর জেলা শাখার উদ্যোগে দেবীর আগমন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে আগমনী শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ওই মন্দিরে এসে শেষ হয়। পরে এখানে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা হাকিম মোহাম্মদ জাকীর হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে ও নির্বিঘেœ শারদীয় দুর্গোৎসব পালনের জন্য প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বাড়তি নিরাপত্তায় র‌্যাব সদস্যরাও টহল দেবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!