ads

সোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুরে পরিবেশ দুষণের দায়ে ৭টি ডাইং কারখানাকে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২২, ২০১৪ ৩:১০ অপরাহ্ণ

Gazipur_District_Map_Bangladesh_0রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর :  গাজীপুরে পরিবেশ দূষনের দায়ে ৭টি ডাইং কারখানাকে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

Shamol Bangla Ads

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর পরিচালক আলমগীরের নেতৃত্বে একটি টিম গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ইটিপি কার্যক্রম পর্যবেক্ষণ এবং আউটলেট হতে পানি সংগ্রহ করেন। পরে তা ল্যাবরেটরীতে সংগৃহীত রিপোর্ট এবং পরিবেশগত ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে ২১ সেপ্টেম্বর রবিবার এক শুনানীতে ওইসব কারাখানার বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে কারখানার উৎপাদন বৃদ্ধি ও ডায়িং কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুরের টঙ্গীর খরতৈল এলাকার ভিয়েলাক্র্যে লিমিটেডকে ৫০ লাখ, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ ব্যাতীত অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি তুরাগ নদে নির্গত করায় কোনাবাড়ী বিসিক এলাকায় প্যাসিফিক ফাইবার কর্পোরেশন লিমিটেডকে ১৯ লাখ টাকা, ইটিপির এ্যারেশন ও ডোজিং বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি তুরাগ নদে নির্গত করায় কড্ডা এলাকার কেমিও ইইএসও নীট ওয়্যার লিমিটেডকে ১৫ লাখ টাকা, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি জলাশয়ে নির্গত করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার অপরাধে কলমেশ্বর কেবিবাজার এলাকার ইউনিক ওয়াশিং এন্ড ডাইং লিমিটেডকে ১০ লাখ টাকা, একই অপরাধে কোনাবাড়ী বিসিক এলাকার ভাজন অ্যাপারেটলস্ লিমিটেডকে ৫ লাখ টাকা, লাইফ টেক্সটাইল (প্রাঃ) লিমিটেডকে ৫ লাখ টাকা এবং কড্ডা বাজার এলাকার ফাইবার সাইন ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের শুনানীতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!