ads

শনিবার , ২৪ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীছড়িতে জেএসএস কর্মীর উপর হামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৪, ২০১৪ ২:০৪ অপরাহ্ণ
লক্ষ্মীছড়িতে জেএসএস কর্মীর উপর হামলা

মো: আবুল কাশেম, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জেএসএস কর্মীকে লক্ষ্য করে গুলি করে হত্যার চেষ্টা করেছে অজ্ঞাত সস্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে, ২৩ মে শুক্রবার দুপুর দেড়টার দিকে জুর্গাছড়ি এলাকায়।

Shamol Bangla Ads

জানা যায়, জনসংহতি সমিতির কয়েকজন কর্মী জুর্গাছড়ি সড়কের মুখে একটি চায়ের দোকানে বসা থাকা অবস্থায় দোকানের ভেতরে ঢুকে ক্রেতা বেসে পিস্তল উঁচু করে টেগার তাক করে গুলি চালালেও গুলি বের না হওয়ায় অস্ত্র বহনকারি যুবক দ্রুত সরে পরে। জেএসএস কর্মী আশুতোষ ত্রিপুরা (২৫), জোতি চাকমা (২২) অস্ত্র দেখেই লাফিয়ে পড়ে পালিয়ে যায়। মুহুর্তেই খবর ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা বাহিনী এলাকায় কর্ডন করে তল্লাসী চালায়। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় জেএসএস’র আহবায়ক জোতিশ দেওয়ান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ইউপিডিএফ’র দোষড়রা পর পর এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। এ দিকে এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে এলাকার কোন লোকজনের সম্পৃক্ততা আছে কি না সন্দেহে ময়ূরখীল এলাকা থেকে মৃত মো: আবুল কাশেম (৪০) ও আবুল হাসেম (৩২ কে পুলিশ জিগ্যাসাবদ করছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসে নি বলে থানার এস.আই রাশেদুল হক সাংবাদিকদের জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!