কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরের ট্রাক মটরসাইকেলের মুখোমুখি দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত ও গুরুতর আহত হয়েছেন নিহত শিশুর বাবা ও মা। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক পলিয়ে যায়। জানা গেছে, শুক্রবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলৎ বিশ্বাস মোড়ে (যশোর-ট-১১-১৫২০) নম্বর ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি দূর্ঘটনায় রাকিবুল হাসান (৮) নিহত হয়। গুরুতর আহতাবস্থায় নিহতের বাবা উপজেলার জাহানপুর গ্রামের আবুল বাশার গাইন(৩২) ও মা নাজমা বেগম(২৫) গুরুতর আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
কেশবপুরে চাঁদা আদায়কালে ২ চাঁদাবাজ আটক

যশোরের কেশবপুরে চাঁদার টাকা আদায়কালে পুলিশ দুই চাঁদাবাজ নাজমুল ইসলাম(২৫) ও সোহাগ গাজীকে (২৪) আটক করেছে। এ সময় ধস্তাধস্তিকালে কেশবপুর থানার এস আই আসাদুল ইসলাম শাকিল গুরুতর আহত হয়েছেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, মাছের ঘের ব্যবসায়ী নাজিম উদ্দিনের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলো চাঁদাবাজরা। বৃহষ্পতিবার রাত আট টার দিকে ৮/১০ জনের একদল চাঁদাবাজ গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে চাঁদার টাকা আনতে গেলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা পুলিশ তাদের আটক করার চেষ্টা চালালে চাঁদাবাজরা পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশ দুই চাঁদাবাজকে আটক করতে পারলে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।




