চারঘাট প্রতিনিধিঃ উপজেলার স্বপন মার্কেটে ডিনেট এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী বহুমুখী মহিলা কল্যাণ সমিতি (এসইএমএসএস) আয়োজনে বৃহস্পতিবার আপনজন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতার লক্ষে এবং তারই ধারাবাহিক অংশ হিসাবে আপনজন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন মেলার উদ্বোধন করেন। নূর-এ জান্নাত নির্বাহী পরিচালক (এসইএমএসএস) রাজশাহী এর সভাপতিত্বে উক্ত মেলায় আরও উপস্থিত ছিলেন ডিনের প্রতিনিধি জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আঃ আলিম, এসইএমএসএস প্রতিনিধি জালাল উদ্দীন, অঞ্জুশী বিশ্বাস, শেফালীসহ সকল স্তরের জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি মেলার স্টল পরিদর্শন করেন। শেষে মোবাইল ফোনের মাধ্যমে গর্ভবতী মা ও ১ বছরের শিশুদের স্বাস্থ্য পরামর্শ সেবা প্রদানের সচেতনতার উপর গান পরিবেশিত হয়।




