ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক জোরদার প্রচেষ্টা চলছে : কাদের

খবর টি পড়েছেন : ১৫২
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক জোরদার প্রচেষ্টা চলছে : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৫ আগষ্ট শনিবার জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক ৫ খুনিকে দেশে ফেরাতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সরকার। পরাজিত শক্তি যখন নিজেরা দমাতে পারেনি, শত চেষ্টাতেও যারা পরাস্ত হয়েছিলো স্বাধীন বাংলার প্রাণ প্রাচুর্যের কাছে। তখনই তারা প্রগতির পথ রুদ্ধ করতে ইতিহাসের সেই ঘৃণ্য কালো অধ্যায় রচনা করেন জাতির পিতাকে সপরিবারে হত্যা করে।

ওবায়দুল কাদের আরও বলেন, মুক্তিকামী বাঙালির সেই পুরনো ক্ষত জাগ্রত হবার দিন ১৫ আগস্ট। ভারাক্রান্ত এই দিবসের শুরুতেই শ্রদ্ধায় স্মরণ করা হয় অবিসংবাদিত এই নেতাকে। তিনি বলেন, জাতীয় শোক দিবসে যারা জন্মদিন পালন করতো, সেটি এবার না করে কেক কাটার সংস্কৃতি থেকে বেরিয়ে আসায় জনগণ স্বস্তি পেয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাঙালির শোকের দিন আজ পরবর্তী সংবাদ জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল : রাষ্ট্রপতি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads