মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে গাঁজাসহ জাহানারা বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে শ্রীমঙ্গল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার পাইপপাড়া গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের নেতৃত্বে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল জলিল জানান, জাহানারা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। গতকাল বুধবার আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।




