মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরে “যক্ষা নিয়ন্ত্রন কার্যক্রম: অগ্রগতি ও চ্যালেঞ্জ” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা সাড়ে ১০টার সময় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক মেহেরপুর শাখার আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. ইসমাইল ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আবুল বাশার, জেলা বি.এম.এ- এর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ,মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ওবায়দুল ইসলাম পলাশ । গোল টেবিল বৈঠকে স্বাগত বক্তব্য রাথেন জেলা ব্র্যাক প্রতিনিধি মোশারফ হোসেন। জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা এ বৈঠকে অংশ গ্রহন করেন। বৈঠকে যক্ষা রোগে আক্রান্ত রোগির পরিচর্যা সহ রোগ কিভাবে নিরাময় করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। ব্র্যাক অ্যাডভোকেসি ইউনিট ম্যানেজার প্রীতি রঞ্জন দত্ত মুল প্রবন্ধ উপস্থাপন করেন।সঞ্চালকের দায়ীত্ব পালন করেন ই.পি.আই কর্মকর্তা আব্দুস সালাম ।




