কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের নজমিয়া ফাযিল মাদ্রাসা সংলগ্ন কলোনীতে বিদ্যুতের তারে জড়িয়ে নাজমা আক্তার (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার নেত্রকোনা জেলা সদরের আবদুল মজিদের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, কিশোরী নাজমা আক্তার তাদের বাসার পাশে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।




