তাপস কুমার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন যানবহনের যাত্রীছাউনি না থাকায় পথে ঘাটে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা সদর থেকে অভ্যন্তরীন ছয়টি সড়কে বাস, সিএনজি, অটোরিকশা, ভটভটি, ইজিবাইকসহ বিভিন্ন যানবহন চলাচল করে। কিন্তু ওই সকল যানবহনে যাত্রী উঠানামা করার জন্য নির্ধারিত কোন ষ্ট্যান্ড নেই।

আত্রাই থেকে নওগাঁ, রাজশাহী, নাটোর রাস্তায় চলাচলকারী যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার ছয়টি সড়কে বিভিন্ন স্থান থেকে যাত্রী ওঠানামা করে। অথচ কোথাও যাত্রী ছাউনি নির্সান করা হয়নি। কর্তৃপক্ষের উদাসীনতায় ষ্ট্যান্ড কে ঘিরে যাত্রী ছাউনি গড়ে উঠছে না। এ সুযোগে পরিবহন চালকগণ রাস্তায় নৈরাজ্যের সৃষ্টি করেছে। তারা ইচ্ছা মাফিক গাড়ি দাঁড় করে যাত্রীদের হয়রানি করছে। রাস্তার এক স্থানে যাত্রীকে নামিয়ে দেওয়া হলেও তার ব্যাগ বা মালামাল অন্য স্থানে ফেলে দেওয়া হচ্ছে। চালকদের এসব আচারনের প্রতিবাদ কারায় যাত্রীদের নাজেহাল হতে হয়। তাই তাদের দুর্ব্যহার নীরবে সইতে হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে চালকদের নৈরাজ্য প্রতিরোধের জন্য কোন কর্তৃপক্ষ নেই। দফায় দফায় যানবহনের ভাড়া বৃদ্ধি করা হলেও যাত্রীদের সেবার মনোন্নয়নে কর্তৃপক্ষের কোন ভূুমিকা নেই।
বিভিন্ন স্থানে যাতাযাতের পথে বের হওয়া এ সকল মানুষ যানবহনের অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। যাত্রী ছাউনি না থাকায় খোলা আকাশের নিচে রোদে ও বৃষ্টিতে ভিজে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। নারী ও শিশু যাত্রীদের সবচেয়ে বেশি কষ্ট করতে হয়। সড়কগুলোতে যাত্রী ছাউনিও গণশৌচাগার না থাকায় যাত্রীদের চরম বিড়াম্বনায় পড়তে হয়। পুরুষ যাত্রীরা যত্রতত্র ভাবে প্র¯্রাব পায়খানা করতে পারলেও নারীদের সীমাহীন দূর্ভোগে পড়তে হয়। এছাড়া নির্ধারিত কোন ষ্ট্যান্ড না থাকায় যানবহন গুলো যত্রতত্র ভাবে দাঁড় করে যাত্রী ওঠানামা করতে হচ্ছে। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়ে পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটেই চলেছে নানা রকম দূর্ঘটনা। ভুক্তভোগী মহল জরুরী ভিত্তিতে যাত্রী ছাউনি বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।




