ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যতদিন দ্বীনদার-মোমিন থাকবে ততদিন কেয়ামত হবে না : রামুতে আল্লামা শফী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ২:২১ অপরাহ্ণ

1খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : বাংলাদেশ হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত দ্বীনদার-মোমিন থাকবে ততদিন কেয়ামত হবে না। সকল মুসলমানকে অনৈসলামিক কর্মকান্ড পরিহার করে আল­াহর নির্দেশিত পথে থাকতে হবে। পৃথিবীতে আল­াহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুই মানবকল্যাণের জন্য। তিনি বলেন, দেশের কওমী মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেয়া হয়। এসব প্রতিষ্ঠান গুলোর আলেম-ওলামাদের সম্মান করতে শিখুন। সোমবার (১৯ মে) বাদে জোহর রামু উপজেলার কাউয়ারখোপ ইসলামীয়া তাজবীদুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলাহী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

কাউয়ারখোপ ইসলামীয়া তাজবীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মৌলানা আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম রামু উপজেলার সভাপতি মাওলানা হাফেজ আবদুল হক, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কলিম উল­াহ প্রমুখ।
এ দ্বীনি মাহফিলে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা নেজামে ইসলামের সেক্রেটারি মাওলানা ইয়াছিন হাবিব, চাকমারকুল আল জামেয়াতুল দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ এবাদুল­াহ, রামু জামেয়াতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হক, খুনিয়াপালং মারকাযুল হুদা আল ইসলামীর পরিচালক মাওলানা কেফায়েত উল­াহ।
হেফাজত ইসলাম আমীরের আগমনের খবরে গতকাল সকাল থেকে কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং হেফাজতে ইসলাম এর নেতাকর্মী বিভিন্ন গাড়ি সহকারে সম্মেলনে যোগ দেয়। দুপুরে দেড়টায় হেফাজত ইসলামের আমির, আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারীর আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালক, শায়খুল হাদীস আল­ামা শাহ আহমদ শফী সম্মেলন স্থলে পৌঁছলে আলেম-ওলামা সহ শত শত জনতা তাকে বরণ করে নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!