ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ বছরের জন্য বিসিবির টিভিস্বত্ব পেল গাজী টিভি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৯, ২০১৪ ৯:১৫ অপরাহ্ণ

BCB+logoশ্যামলবাংলা স্পোর্টস : আগামী ৬ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেলিভিশন সম্প্রচারস্বত্ব পেয়েছে গাজী টিভি। বাংলাদেশি এই টিভি চ্যানেলটিই দরপত্রে সবচেয়ে বেশি আর্থিক প্রস্তাব দিয়েছে। শুক্রবার বিসিবির সভা শেষে গাজী টিভির সম্প্রচারস্বত্ব পাওয়ার বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এর আগে বিপণন কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ জানান, গাজী টিভি ২ কোটি ২৫ হাজার ডলার দর প্রস্তাব করেছে।
বিসিবি নতুন টেলিভিশন সম্প্রচারস্বত্ব বিক্রি করবে চলতি মে মাস থেকে ২০২০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য। এই সময়ে দেশের মাটিতে বাংলাদেশের ৩১টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা।
এর আগে নিমবাসের সঙ্গে ৬ বছরের জন্য ৫ কোটি ৬৮ লাখ ডলারের চুক্তি করেছিল বিসিবি, যা থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার পাওয়ার কথা বিসিবির। তবে বৃহস্পতিবার বোর্ড পরিচালকদের এক সভায় নতুন করে ছয় বছরের জন্য টেলিভিশন সম্প্রচারস্বত্বের ন্যূনতম মূল্য ২ কোটি ডলার ঠিক হয়।

Need Ads
error: কপি হবে না!