রাণীশংকৈল (ঠাকুরগাও)প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈল পুর্ব বনগাও গ্রামে বৃহস্পতিবার সকালে ৬টি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে ৯ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

বনগাও গ্রামের রবি পাগলার খড়িঘর থেকে আগুনের সুত্রপাত বলে এলাকাবাসি জানায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে গ্রামবাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে রবি পাগলার নগদ অর্থ, ধান, গম, চাল, সোনাসহ প্রায় ৬ লক্ষ টাকা, মুসলিমের দেড় লক্ষ, আনোয়ার’র ৫০ হাজার, তফিরুল ৪৫ হাজার, নুরনবী ৬০ হাজার ও সফিউল্লাহর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। কাঁচা পাকাসহ প্রায় ২০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।




