সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র জাতিসত্বা ও নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত দুঃস্থ্য ব্যক্তিদের এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, উপজেলা সমাজসেবা অফিসার মোহাঃ রেজওয়ানুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে ৭৫ জন দুঃস্থ্য আদিবাসীদের মাঝে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা ও ৪ জন দুঃস্থ্য রোগীদের মাঝে ২২ হাজার টাকা বিতরন করা হয়েছে।




