ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলার দৌলতখানে বিদ্যুত্স্পৃষ্ট ব্যবসায়ীর মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ৩:০৪ অপরাহ্ণ
ভোলার দৌলতখানে বিদ্যুত্স্পৃষ্ট ব্যবসায়ীর মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলার উপজেলা দৌলতখানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Shamol Bangla Ads

বুধবার সন্ধ্যায় উপজেলার চর খলিফা গ্রামের লাহড়ি জঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন চর খলিফা ৭ নম্বর ওয়ার্ডের নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, চর খলিফা গ্রামের নিজাম উদ্দিন নিজ চায়ের দোকানে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন। এ সময় ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!