ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুগঞ্জে সর্পদংশনে ১জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৪ ৬:৪৬ অপরাহ্ণ
বাবুগঞ্জে সর্পদংশনে ১জনের মৃত্যু

বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের পল্ল­ীতে সর্পদংশনে আবুল হোসেন আকন (৫৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্র জানায়, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের আবুল হোসেন আকন গতকাল বুধবার ফজরের নামাজের পর বাড়ীর পাশ্ববর্তী চরডাকাতিয়ার খালে দেওয়া কোট গড়ায় (খালে মাছ ধরার এক প্রকার ফাঁদ) পাতানো জাল উঠাতে যায়। ওই খালে পাতা জালে একটি বিষাক্ত জাতি সাপ আটকে যায় এবং সাপটির উপর একটি কাপরের খন্ড পড়ে থাকায় সাপটি সম্পুর্ন রুপে কাপরে ঢেকে যায়। এ সময় আবুল হোসেন আকন ওই কাপরের টুকরাটি সরাতে গেলে বিষধর জাতি সাপটি তার পায়ের উপর আঘাত করে। এ সময় আবুল হোসেনের ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ীর লোকজন গিয়ে গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

Need Ads
error: কপি হবে না!