ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির শিশুপার্কে অনুষ্ঠিত কিশোর-কিশোরী সম্মেলন ২০১৪ এ কাঠালিয়া উপজেলা কিশোর – কিশোরী দল সাফল্যের শীর্ষে রয়েছে। জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকী ও মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনে জেলার ৪টি উপজেলার ৫শত কিশোর কিশোরীদের মধ্যে বিভিন্ন বিষয় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় আটটি বিষয়ের মধ্যে ৬টিতেই বহু মূখী জনকল্যান সংস্থা পরিচালিত কাঠালিয়া উপজেলার কিশো কিশোরী দল শীর্ষস্থান অর্জন করেন।




