ads

মঙ্গলবার , ১৩ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৩, ২০১৪ ১১:৫৬ পূর্বাহ্ণ
ইসলামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে আব্দুল আজিজ নামে এক প্রেমিকের বাড়ীতে রবিবার সকাল থেকে তার প্রেমিকা বন্যা আক্তার বিয়ের দাবীতে আমরণ অনশন শুরু করেছে।
সরেজমিনে গেলে প্রেমিকা বন্যা আক্তার জানান, ইসলামপুর পৌর এলাকার দরিয়াবাদ গ্রামের প্রেমিক আব্দুল আজিজ এর সাথে একই পৌর এলাকার নটারকান্দা গ্রামের প্রেমিকা বন্যা আক্তারের আজ থেকে তিন বছর ধরে মন দেওয়া-নেওয়া চলছিল। সম্প্রতি প্রেমিক আজিজ এর ফুফাত বোন রীনার সাথে তার পিতা-মাতা বিয়ে ঠিক করলে আজিজ রবিবার সকালে বন্যাকে নিয়ে নিজ বাড়ীতে উঠে। এতে প্রেমিকের পিতা-মাতা ক্ষিপ্ত হয়ে তাকে মাইরপিটের হুমকি দিলে আজিজ বাড়ী থেকে পালিয়ে যায়। অপরদিকে আজিজ’র পিতা-মাতা বন্যাকে ঘর থেকে বের করে দিলে সে ওই বাড়ীর উঠানে বসে বিয়ের দাবীতে আমরণ অনশন শুরু করে। এঘটনার পর থেকে প্রেমিকের পিতা-মাতাও নিজ বাড়ী-ঘরে তালা দিয়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে।
এ ঘটনার পর প্রেমিক আব্দুল আজিজ ও তার পিতা-মাতার সাথে মুঠো ফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এব্যাপারে ইসলামপুর থানার ওসি কাজী ছাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!