ads

সোমবার , ১২ মে ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিয়া পাইলট স্কুলের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১২, ২০১৪ ৭:৫৮ অপরাহ্ণ

NDNDনড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী ‘কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের’ ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৫ সালে স্কুলটির বয়স দেড় শতাব্দি পূর্ণ হতে যাচ্ছে । সে উপলক্ষ্যে একটি জমকালো অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্বের দরবারে বিদ্যালয়টি পরিচিত করানোর ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন বক্তারা।
অনুষ্ঠানটি  সোমবার (১২ মে) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী নড়াইল-১ আসনের মাননীয় সাংসদ জনাব কবিরুল হক মুক্তি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিয়া পৌর মেয়র বিএম ইমদাদুল হক টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খাঁন শামীম রহমান ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেন, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা আফিসার জনাব আল মামুন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাবু দেব কুমার ঘোষ প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু তুষার কুমার ঘোষ ও মাওঃ মফিজুর রহমান।
২০১৫ সালের জানুয়ারী মাসে ৫ দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধান আতিথি হিসাবে আমন্ত্রণ জানাবেন বলে জানান সাংসদ কবিরুল হক মুক্তি। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা, দেশ বিদেশের নামী শিল্পীদের দিয়ে জমকালো সাংস্কৃতি সন্ধ্যাসহ আরো নানা আয়োজন এর সিদ্ধান্ত গৃহীত হয় যা টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। স্বনামধন্য এই বিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন প্রাক্তন ও বর্তমান মিলিয়ে মোট ৮ জন সাংসদ। এছাড়া দেশ বিদেশের অসংখ্য পদস্থ ব্যক্তিরা এই স্কুলের প্রাক্তন ছাত্র।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!