পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ব্র্যাকের এডভোকেসী ফর সোস্যাল চেইঞ্জ-এর মতবিনিময় সভায বক্তারা বলেছেন, ব্র্যাক বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে অতি দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। ছিন্নমুল মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে বিশেষ করে দেশের উপকুলীয় এলাকায় সম্পদ বিতরণ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে আসছে। সংশ্লিষ্টরা বলেন, পাইকগাছায় গত দু’বছরে অতি দরিদ্র কর্মসূচীর আওতায় গদাইপুর, সোলাদানা, হরিঢালী, লস্কর, লতা, চাঁদখালী কয়রার আমাদীর একাংশসহ ৮টি ইউনিয়নের ৫৭টি গ্রামের ২ হাজার ১শ হত দরিদ্র পরিবারকে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, নার্সারী, হাঁস-মুরগী, ভেড়া, ছাগলসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পেয়ে ইতোমধ্যে অনেক পরিবার স্বাবলম্বী হয়ছে। এ ক্ষেত্রে তৃণমুলের নারীরাও পিছিয়ে নেই। বক্তারা সোমবার সকালে উপজেলা প্রাণীসম্পদ ভবনে প্রাণীসম্পদ বিভাগের প্রদেয় সেবা সমূহে অতি দরিদ্রদের বিশেষ গুরুত্ব প্রদানে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ব্র্যাকের জেলা প্রতিনিধি মোঃ আলমাছুর রহমানের সভাপতিত্বে ও এ্যাডভোকেসী ফর সোস্যাল চেইঞ্জ প্রকল্পের সোস্যাল কমিউনিটিকেটর শেখ মনিরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম। বক্তব্য রাখেন, ডাঃ আব্দুল কুদ্দুস, সুবোধ কুমার বিশ্বাস, পরিমল কবিরাজ, সাংবাদিক এস,এম,আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ ও ব্র্যাকের আবু সাঈদ আকলিমা খাতুন ও রেহানা খাতুন।
পাইকগাছায় সমাজসেবা ও ক্রীড়া কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

খুলনার পাইকগাছায় সমাজসেবা অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত ক্লাবের সমাজসেবা ও ক্রীড়া কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিসের শেখ মোফাক্কর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান র্এাডঃ স.ম. বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা আকবর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী সমাজসেবা কর্মকর্তা মুক্তিযোদ্ধা সরদার মোহম্মদ নাজিম উদ্দীন। বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি জি,এ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এস,এম, আলাউদ্দিন সোহাগ, কাউন্সিলর সেলিম নেওয়াজ, এম. আজাদ হোসেন, তুষার কান্তি মন্ডল, মিজানুর রহমান ও মোমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন, নিবন্ধনকৃত বিভিন্ন ক্লাবের সভাপতি/সম্পাদক বৃন্দ।




