সিংড়া (নাটোর)প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ১০টি ইয়াবা ট্যাবলেট সহ জাহাঙ্গীর হোসেন (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে সিংড়া থানা পুলিশ।
রবিবার রাত্ সাড়ে ১১টায় সময় সিংড়া থানার এস আই সৈকত কতুয়াবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাঙ্গাহীর হোসেন উপজেলার কলম ইউনিয়নের শাঐল হাজীপুর গ্রামের নূর মোহাম্মাদ এর ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




