ads

রবিবার , ১১ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউপি’র উপ-নির্বাচনে প্রার্থী ১১

শ্যামলবাংলা ডেস্ক
মে ১১, ২০১৪ ৬:৩৯ অপরাহ্ণ
ডুমুরিয়ার ভান্ডারপাড়া ইউপি’র উপ-নির্বাচনে প্রার্থী ১১

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১১জনপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন। রবিবার সকাল থেকেই বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ২৭মে’ উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। এতে বিএনপি সমার্থিত মোল্যা কবির হোসেন ও শেখ সাহিনুর রহমান এবং আওয়ামীলীগ সমার্থিত হিমাংশু বিশ্বাস, গোপাল চন্দ্র দে, এস এম নজরুল ইসলাম, শফিকুল ইসলাম লিটু, মল্লিক নাসিমুল ইসলাম, দেবদাস হালদার, আকরাম হোসেন মোল্যা, বনমালি রায় ও অমিত বিশ্বাসসহ এই ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।  ১২ মে মনোনয়নপত্র বাছাই এবং ১৭মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ওই ইউনিয়নে মোট ১২হাজার ৯’শ ২৫জন ভোটার আছে। এরমধ্যে পুরুষ ৬হাজার৩’শ ৯৪জন ও মহিলা ৬হাজার ৫’শ ৩১জন।অপরদিকে একই দিনে নির্বাচনি তফশিল অনুযায়ী উপজেলা রঘুনাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। ওই পদে ইকবাল মাসুদ বাবলু(বিএনপি) ও দেলোয়ার হোসেন জোয়ার্দ্দার (আঃ’লীগ) সমার্থিত দু’জন মনোনয়নপত্র জমা দেন।

Need Ads
error: কপি হবে না!