আজহারুল হক, গফরগাঁও : শিক্ষক নিবন্ধন সদনটি জাল প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (এনটিআরসিএ)। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চারিপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) শরীফুল ইসলাম চাকুরীচ্যুত হচ্ছেন। সম্প্রতি বেসকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের শিক্ষাতত্ব ও শিক্ষামান বিভাগের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেন লিখিত চিঠির মাধ্যমে জেলা শিক্ষা কর্মকর্তাকে এ নিদের্শ দেন। চারিপাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ধর্ম) শরীফুল ইসলাম ২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভুয়া সনদ দিয়ে বিদ্যালয়ে যোগদান করেন। এর পর এলাকাবাসী ওই শিক্ষকের নিবন্ধন সনদটি জাল বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
রবিববার জেলা শিক্ষা কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য শরীফুল ইসলামের নিবন্ধন সনদের রোল ও রেজিট্রিশন নম্বর উলেখ করে যাচাই করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষের কাছে পাঠানো হয়। পরে যাচাই শেষে সম্প্রতি শরীফুল ইসলামের সনদটি ভুয়া বলে লিখিত চিঠির মাধ্যমে জানায় কতৃপক্ষ। সেই সাথে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নিদের্শ দিয়েছে এনটিআরসিএ কর্তপক্ষ।
জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল ইসলাম খান বলেন, প্রাথমিক ভাবে আগামী মাস থেকে ওই শিক্ষকের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হবে।
গফরগাঁও সদর থানার ওসি সৈয়দ আব্দুলাহ বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার অনুলিপি পেয়েছি। বিভাগীয় অভিযোগ পাওয়া মাত্রই ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, তার নিবন্ধনটি ভূয়া প্রমানিত হওয়ায় চলতি মাস থেকে তার বেতন বন্ধ করে দেওয়া হবে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, ওই ধর্মীয় শিক্ষকের নিবন্ধনটি জাল এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। চিঠির প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জাল-জালিয়াতির অভিযোগে মামলা করতে নির্দেশ দিয়েছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামলা না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




