ads

শনিবার , ১০ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় রেলের জমির ইজারামূল্য নেয়া বন্ধ : রেলমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৪:২২ অপরাহ্ণ

Chuadanga Rail pic 09-05-14চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জমি ৬০/৭০ বছর ধরে বংশ পরষ্পরায় ইজারা নিয়ে দেড়শতাধিক দোকান মালিকসহ ভোগদখলকারীদেরকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের প্রতিবাদে আন্দোলনে নেমেছে রেলওয়ে ভুমিরক্ষা সংগ্রাম কমিটি। আন্দোলনকারীরা শুক্রবার বেলা ১১ টায় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে মানববন্ধন কর্মসূচি পালন করে। বিষয়টি রেলমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মহলের আশু হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিটির আহŸায়ক আবু তালেব, সদস্য আনিসুর রহমান, শহীদ উল ইসলাম ও বিশারত আলী। আবু তালেব অভিযোগ করে বলেন, বাংলাদেশ রেলওয়ের পাক্শী ডিআরএম পঙ্কজ কুমার সাহা স্থানীয় একটি কুচক্রী মহলের সঙ্গে যোগসাজশ করে ইজারা গ্রহণকারীদের উচ্ছেদের নীলনকশা করছেন। যার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমাদের কাছ থেকে নানা অজুহাতে ১৪২১ সনের ইজারামূল্য নেয়া হচ্ছেনা। এই সিদ্ধান্ত নেওয়া হলে তা হবে, ষড়যন্ত্রকারীদের জন্য আত্মঘাতিমূলক। আমরা জান দেবো তবু জমির দখল ছাড়বোনা। কারণ এই জমি হাতছাড়া হলে প্রায় একহাজার মানুষ পরিবার পরিজন নিয়ে নিঃস্ব হয়ে পথে বসে যাবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!