ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাঘায় দিনে রাতে ঘন ঘন লোডশেডিং : অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৩:৩৯ অপরাহ্ণ
বাঘায় দিনে রাতে ঘন ঘন লোডশেডিং : অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন

রাজশাহী প্রতিনিধিঃ বাঘায় দিনে রাতে ঘন ঘন লোডসেডিং এর কবলে পড়েছে জনগন। ফলে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন।

Shamol Bangla Ads

এই উপজেলায় ২৪ ঘন্টায় বিদ্যুৎ পাওয়া যায় মাত্র ১০/১২ ঘন্টা। তাও আবার প্রতি ঘন্টায় ২-৩ বার আপডাউন করে। দিনে রাতে ঘন ঘন লোড সেডিংএ নাজেহাল হচ্ছে উপজেলাবাসী। বিশেষ করে খবই দুরাবস্থায় কাটাচ্ছে শিশু-বৃদ্ধ ও অসুস্থ্য রোগীরা। এবার বৈখাখে যেমন উষ্ণ তাপদাহ তেমনই ভ্যাপসা গরম। এতে সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে পড়ছেন। শুধু তাই নয়, ব্যহত হচ্ছে অফিস আদালতে বিভিন্ন কর্মযজ্ঞ। ব্যাপক পরিমানে নষ্ট হচ্ছে ইলেক্ট্রিক চালিত সরঞ্জাম। এর মধ্যে রয়েছে কম্পিউটার, টিভি, ফ্রিজ, বৈদ্যুতিক ফ্যান সহ অন্যান্য যন্ত্রপাতি। ব্যাহত হচ্ছে মিল, কল-কারখানা ও সেচ পাম্পের কাজ। হাসপাতাল ও ক্লিনিকে ভোগান্তি হচ্ছে রোগীদের। গন মাধ্যম কর্মীরা সঠিক সময়ে সংবাদ লিখতে ও পাঠাতে ব্যর্থ হচ্ছে ঘন ঘন লোড সেডিং এর কারণে। এই খবরটি লিখতে গিয়েও নিম্নে ৬ বার বিদ্যুৎ আপডাউন করেছে।এই ঘন ঘন লোড সেডিং সম্পর্কে জানতে চাইলে পল­ী বিদ্যুতের বাঘা উপজেলা জোনাল ম্যানেজার বলেন, প্রাকৃতিক কারণেই এই ঘন ঘন লোড সেডিং হচ্ছে। এতে আমাদের কোনই করণীয় নেই। আবহাওয়া অনুক‚লে আসলেই ঘন ঘন লোড সেডিং এর হাত থেকে বাঁচবে এই উপজেলাবাসী। তাছাড়া সারা বাংলাদেশের ন্যায় এই উপজেলাতেও বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে। তিনি আরো জানান, বিদ্যুৎ সরবরাহ কম ও সরবরাহ লাইনের ত্রুটি জনিত কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি থেকে উৎরাতে সময় লাগবে।

Need Ads
error: কপি হবে না!