ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে মাত্র পৌনে ২ কি.মি. রাস্তার অভাবে লাখ লাখ মানুষের দূর্ভোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ১:০৯ অপরাহ্ণ

Photo-Rastaভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
ভোলাহাট উপজেলার একমাত্র জন-গুরুত্বপূর্ণ মাত্র পৌনে ২কিলোমিটার দূরুত্ব এলজিইডি’র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াতের চরম দূর্ভোগ পরিলক্ষিত হয়েছে। সরজমিনে প্রত্যক্ষ করা গেছে, উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা মেডিকেলমোড় ও উপজেলা পরিষদ হয়ে ভোলাহাট আম ফাউন্ডেশন পর্যন্ত মাত্র পৌনে ২কিলোমিটার এলজিইডি’র এ রাস্তাটি সংস্কারের অভাবে স্থানীয় জনগণের প্রতিদিনের অফিসিয়্যাল এবং জমি-জমা সংক্রান্ত বিষয়ে উপজেলা পরিষদ সহ যাত্রীবাহী বাস, রিক্সা, ভুটভুটি, ট্যাম্পু, অটোরিক্সা, মটরসাইকেল এমনকি বাইসাইকেল আরোহী পর্যন্ত চলাচলের জন্য বিকল্প রাস্তা বেছে নেওয়ার দৃশ্য লক্ষ্য করা গেছে। এ পৌনে ২কিলোমিটার দের্র্র্র্র্র্র্র্র্র্ঘ্য রাস্তাটির বিভিন্ন জায়গায় নানা সময়ে ছাল-চামড়া উঠে গিয়ে ছোট ছোট গর্তের আকার ধারণ করেছে। যা পথচাড়ী জনগণসহ প্রতিদিনের মত যাতায়াতের মানুষের মৃত্যুখাল হয়ে দাড়িয়েছে। এ রাস্তাটি দিয়ে অহরহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী যাতায়াত অব্যাহত গতিতে করতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি না দেয়া আর অবহেলার কারণে উপজেলার প্রায় ১লাখ ২৫ হাজারের মানুষের যাতায়াতের চরম সমস্যা হচ্ছে বলে ভুক্তভোগীদের কাছে জানা গেছে। এলজিইডি এ রাস্তাটি জন-গুরুত্বপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরীভিত্তিতে পদক্ষেপসহ যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার অভিজ্ঞমহল তাদের মতামত ব্যক্ত করেছেন।

Need Ads
error: কপি হবে না!