টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক ও জনপথ বিভাগের জমির উপর প্রায় শতাধিক অবৈধ স্থাপনা বৃহ¯প্রতি বার দিনব্যাপী টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিট্রেড ফিরুজ মাহমুদ ও কালিহাতী সহকারী কমিশনার ভূমি শারমিন সাদরিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান হয়েছে।
দীর্ঘদিন যাবৎ উপজেলা সদরে কয়েকটি স্থানে অবৈধ স্থাপনা করে ব্যবসা করে আসছে। স্থানীয় প্রশাসন কয়েকবার সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ নিলেও বিভিন্ন কারনে ব্যার্থ হয়েছিল। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপথ বিভাগের অভিযোগে বৃহ¯প্রতিবার দিনব্যাপী কালিহাতী বাসষ্ট্যান্ড, ভাংরী পট্টি, পুরাতন থানা রোড় ,বলা রোড়,হুমায়ুন ভাঙ্গাল মার্কেট, স্থান গুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এসময় বিপুল সংখ্যক পুলিশ ,প্রায় ৫০ জন শ্রমিক নিয়ে অভিযান চালায়।
ভাঙ্গারী পট্টির শফি,শরাফত,গেন্দা দোকানদার বলেন, এ অভিযানে আমরা প্রায় দুইশত পরিবার একেবারে পথে বসে গেলাম। আমাদের এখন উপায় কি হবে। আমরা এখন কোথায় যাব? কি করব ভেবে পাচ্ছিনা। সরকারের কাছে আমাদের আবেদন আমারা লিজের মাধ্যমে আবার ব্যবসা করার সুযোগ দেয়া হোক।




