শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীর পাহাড়ি বন্যহাতি উপদ্রব এলাকায় কোরোসিন বিতরণ করেছে এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অফিস কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত লোকদের মাঝে ৪শ ২০ লিটার কেরোসিন বিতরণ করা হয।
এ প্রধান অতিথি ছিলেন উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সেবাসটিয়ান পিউরিফিকেশন। এতে অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন অর্থনৈতিক প্রকল্পের অফিসার হাফিজুর হক সোহাগ, প্রকল্প ম্যানেজার অনিল সাংমা, কাষ্টমার সার্ভিস অফিসার প্রানসন দালবৎ, এডোকেশন অফিসার ন¤্রতা হাউই প্রমূখ। এ সময় পাহাড়ি এলাকার এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সম্পাদকসহ সদস্যরা।




