মাফুজা আফরিন মনি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্ত¡রে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যাান, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




