নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশ ও যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করেছে।
থানা অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ৭ মে বুধবার দুপুরে এ এস আই লুত্ফর রহমান উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের মালিপাড়া নামক স্থান থেকে একটি রিক্্রাযোগে ফেনসিডিল পাচার করে নিয়ে যাওয়ার সময় ২০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ফুলবাড়ী উপজেলার মধুপুর গ্রামের আলতাব হোসেনের স্ত্রী মোমেদা বেগম(৫০) এবং নাটোর জেলার লালপুর উপজেলার শোভা গ্রামের(বর্তমান ঠিকানা বিরামপুর) মৃত মোসলেম বিশ্বাসের ছেলে ফরিদুল ইসলাম(৪০) নামে ২ মাদক ব্যবসায়ীকে কে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টি মুরাদপুর গ্রামের আফছার আলীর ছেলে শাহীন আলম(২৫) ও জসিম উদ্দীনের ছেলে নুরুন্নবী(২৮) এবং দাউদপুর ইউনিয়নের উঃ মুরাদপুর গ্রামের জফির উদ্দীনের ছেলে নুর ইসলাম(২৮) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গত ৫ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শাল্টিমুরাদপুর ভোট কেন্দ্রে নাশকতা ও ব্যালট বাক্্র ছিনতাই মামলায় জড়িত।




