ads

বুধবার , ৭ মে ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোচ খুঁজতে বিসিবির ৫ সদস্যের কমিটি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৭, ২০১৪ ৭:১১ অপরাহ্ণ

bcb_2_bশ্যামলবাংলা স্পোর্টস : বাংলাদেশের সঙ্গে যেকোন সময় দেন-দরবার শেষ করছেন কোচ শেন জার্গেনসেন। অনেক দিন পরিবার থেকে দূরে থাকায় এবার নিজ দেশ অস্ট্রেলিয়ায় থাকতে চান তিনি। নিজের সিদ্ধান্তে অটল থাকায় বিসিবিও জোরাজুরি করেনি। যত দ্রুত সম্ভব তাকে ছেড়ে দিচ্ছে বিসিবি। সেইসাখে নতুন কোচ খুজতে ৫ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।
সোমবার বিসিবির জরুরী সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,‘আমরা আশা করি নতুন কোচ পেয়ে যাব। জার্গেনসেনের পদত্যাগপত্র পাওয়ার পর আমরা বসে নেই। যদি বিদেশি কাউকে না পাই তাহলে স্থানীয় কোনো কোচ দিয়ে ভারত সফরটা শেষ করব।’ তিনি আরও জানান, ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, কমিটিতে আছেন মাহবুব আলম, জালাল ইউনুস, আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।
প্রধান কোচ ছাড়াও অন্যান্য কোচের দিকে দৃষ্টি রয়েছে বিসিবি’র। ৫/৬ জনের সঙ্গে কথাও হয়েছে বোর্ডের। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়েও বিশেষজ্ঞ কোচের নিয়োগ দেওয়া হবে জানালেন নাজমুল।

Need Ads
error: কপি হবে না!