শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, র্যাব কর্মকর্তাদের বরখাস্তের মাধ্যমে সরকার স্বীকার করে নিয়েছে যে, গুম-খুনের সঙ্গে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী জড়িত। তিনি ৭ মে বুধবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে ব্রিফিংয়ে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, প্রতিদিনই গুম-খুনের সংবাদ শুনতে পাচ্ছি। গুম-খুন বন্ধে সরকারের কাছে দাবি জানিয়ে বা প্রতিবাদে কর্মসূচি পালন করেও কোনো লাভ হচ্ছে না। এমনকি কর্মসূচি থেকে ফেরার পথে সুনামগঞ্জ বিএনপির এক নেতাকেও অপহরণ করা হয়েছে।
দেশের মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই মন্তব্য করে ফখরুল বলেন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী মানুষকে গুম করে ফেলে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বিএনপি র্যাব বন্ধ করে দেওয়ার পক্ষে কি না- এমন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। জনগণ যা চায়, বিএনপিও তাই চায়।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় র্যাব জড়িত বলে অভিযোগ উঠলে এই বাহিনীর তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।




