ads

মঙ্গলবার , ৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূর্বধলায় গৃহবধূর লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৪ ৬:২৬ অপরাহ্ণ
পূর্বধলায় গৃহবধূর লাশ উদ্ধার

মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ সোমবার সন্ধ্যায় আকলিমা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। আকলিমা বেগম উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর গ্রামের ইদ্রিস আলীর কন্যা।

Shamol Bangla Ads

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়নের পানিশা গ্রামের মজিবুর রহমানের সাথে আকলিমার দুই বছর আগে বিয়ে হয়। প্রথমে তাদের মধ্যে স্বাভাবিক সংসার চলতে থাকলেও কিছুদিন থেকে স্বামীর সাথে পারিবারিক কলহ শুরু হয়। গত রবিবার রাতে আকলিমা তার স্বামীর বাড়িতে একটি ছেলে সন্তান জন্ম দেয়ার পর মজিবুর তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে।
পূর্বধলা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনোরঞ্জন সরকার জানান, এ ঘটনায় নিহতের পিতা ইদ্রিস আলীর অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!