ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার শহরতলীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ৪:৫৪ অপরাহ্ণ
কুষ্টিয়ার শহরতলীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার শহরতলীর বারখাদা ত্রিমোহনীতে ট্রাকের ধাক্কায় আবেদ আলী (৩২) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। ৫ মে সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , আজ সকাল ৬টার দিকে কুষ্টিয়া শহর থেকে একটি খালী নছিমন ভেড়ামারার উদ্যোশে রওনা হয়। এসময় বারখাদা ত্রিমোহনীতে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পোল ভর্তি একটি ট্র্যাকের সাথে ধাক্কা লাগে। এসময় নছিমন চালক আবেদ আলী মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার এক পর্যায়ে আবেদ আলী সকাল সাড়ে ১০টায় মারা যান। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। নিহত আবেদ আলী কুষ্টিয়া সদর উপজেলার লক্ষèীপুর গ্রামের মৃত জবেদ আলী ছেলে।

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব উন নবী সোহেলের নিঃশর্ত মুক্তির দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবকদল। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষণ করে বড় বাজার রেল গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক অ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাবিব উন সোহেল নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।

Need Ads
error: কপি হবে না!