ads

সোমবার , ৫ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ জুন সাতক্ষীরার কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৫, ২০১৪ ১:৩৪ অপরাহ্ণ
৪ জুন সাতক্ষীরার কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : জমে উঠেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন। আগামী ৪জুন অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। ১১টি পদের বিপরীতে ২টি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা গেছে, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ সংগঠনে দু’টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে বর্তমান কমান্ডার গোলাম মোস্তফা-আবুল হোসেন-সৈয়দ আলী পরিষদ এবং শওকাত আলী-রবিউল ইসলাম-ইবাদুল্যা পরিষদ। ১১টি পদ গুলো হলো- কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহ.কমান্ডার (তথ্য ও প্রচার), সহ.কমান্ডার (দপ্তর ও পাঠাগার), সহ.কমান্ডার (ত্রাণ ও সমাজ কল্যাণ), সহ.কমান্ডার (ক্রীড়া ও সাংস্কিৃতিক), সহকারী ইউনিট কমান্ডার, অর্থ কমান্ডার ও ৩টি সদস্য পদ। মুক্তিযোদ্ধা সংসদে ১শ’ ৪৩জন সদস্য রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার কলারোয়া মুক্তিযোদ্ধা সংসদের এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সকলের মনোনয়নপত্র বৈধ থাকায় আগামী ৪ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!