ads

রবিবার , ৪ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাড়ি বিক্রি করে দিচ্ছেন সেলেনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৪, ২০১৪ ৮:৫০ অপরাহ্ণ

selena_gomez_শ্যামলবাংলা বিনোদন : বাড়ি বিক্রি করে দিচ্ছেন সেলেন গোমেজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গায়িকা সেলেনা গোমেজের একটি বাড়ি আছে। নাম ‘টারজানা’। ২০১১ সালে বাড়িটি কিনেছিলেন তিনি। এজন্য তাকে গুনতে হয়েছে সাড়ে ২৭ লাখ ডলার। এবার ৩৫ লাখ মার্কিন ডলারে বাড়িটি বিক্রি করে দিচ্ছেন ২১ বছর বয়সী এই গায়িকা। ৬ হাজার ৬শ ৩০ স্কয়ার ফুটের বাড়িটিতে ছয়টি শোবার ঘর, আটটি রান্নাঘর ও নজরকাড়া শরীরচর্চা কেন্দ্র আছে। ঝলমলে বাড়িটির অন্দরসজ্জাও নয়নাভিরাম। বাগান, সুইমিং পুল, বাস্কেটবল খেলার কোর্ট আর দুটি গাড়ি রাখার গ্যারেজ তো আছেই।
জানা গেছে, সম্প্রতি ক্যালাবাসাসে নতুন একটি বাড়ি কিনেছেন সেলেনা। নিন্দুকেরা বলছেন, পুরনো বাড়িতে প্রাক্তন প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গে অনেক মধুর স্মৃতি রয়েছে সেলেনার। ওইসব ভুলে নতুনভাবে জীবন সাজাতে নতুন বাড়িতে উঠছেন তিনি।

Need Ads
error: কপি হবে না!