শ্যামলবাংলা ডেস্ক : পশ্চিম কলম্বিয়ায় খনি ধসের ঘটনায় আরো সাতটি লাশ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়াল। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। এছাড়া এখনও ছয়জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
এনডিটিভির খবরে প্রকাশ ৩০ এপ্রিল বুধবার দেশটির কাউকা প্রদেশের সানতানদার দো কুইলিচাও শহরে শ্রমিকরা অনুমোদনহীন একটি স্বর্ণের খনিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।




