মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ৩ বোমা কারিগর আহত হয়েছে। আহতরা হলো, উত্তর ভরাট গ্রামের দাউদ আলীর ছেলে মিনারুল (২৫), দারেজ আলীর ছেলে টিপু সুলতান (২৮) ও আব্দুস সাত্তারের ছেলে শমসের (২৮)। ২ মে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন। আহত টিপুর একটি চোখ উড়ে গেছে এবং বাকি দুইজনের মুখমন্ডল সহ শরীর ঝলছে গেছে।




